রায়পুরায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৫
নরসিংদী প্রতিনিধি:"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, পৌরসভা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য হলেও তাদের জীবনমান এখনও সন্তোষজনক নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বক্তারা অবিলম্বে মাসিক সম্মানী, বিনামূল্যে চিকিৎসা, ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা, বাসস্থানের সুযোগ, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বয়স্ক শ্রমিকদের জন্য ভাতা প্রদানের দাবি জানান। সেই সঙ্গে সরকারকে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
Buriganga Television is committed to delivering research-based, fact-driven, and impartial journalism on the geopolitical economy of the
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.
Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com
স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার