ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির একটি সূত্র জানায়, গত রবিবার লন্ডনে তারেক রহমানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, "বেগম জিয়ার সঙ্গে দেখা হয়েছে। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। তিনি অসুস্থ, তাই ওনার খোঁজখবর নেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর দেখা হলো, আমরা ওনার জন্য দোয়া করেছি এবং তাঁর কাছ থেকেও দোয়া চেয়েছি।" তারেক রহমানের সঙ্গে কোনো আলাপ হয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, "দুজন মানুষ একসঙ্গে হলে অনেক কথাই হয়। তবে বিস্তারিত কিছু বলতে চাই না।" উল্লেখ্য, জামায়াত আমির শফিকুর রহমান গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। সফরে তাঁর সঙ্গে ছিলেন নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান। দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে তিনি দেশে ফেরেন। তবে ডা. তাহের এখনো বিদেশেই অবস্থান করছেন।  

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x