LEED-এর ইউরোপীয় অফিস সম্প্রসারণ, ইতালিতে স্টুডিও লেগাল নোমোসের সঙ্গে অংশীদারিত্ব
এনার্জি, পরিবেশ ও উন্নয়ন বিষয়ক আইনজীবী প্রতিষ্ঠান Lawyers for Energy, Environment and Development (LEED) Limited ইতালিতে তাদের ইউরোপীয় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ইতালির Studio Legal Nomos-এর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি LEED-এর প্রধান নির্বাহী জনাব Abdullah Al Noman এবং অ্যাভ ইয়াকোপা কাসিনি রোপা, যিনি Studio Legal Nomos-এর প্রতিনিধিত্ব করেন, এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে ইতালিতে বসবাসরত ও ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশি ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য কর্পোরেট ও আইনগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইতালি ও ইউরোপের অন্যান্য দেশে ব্যবসা প্রতিষ্ঠা, সম্প্রসারণ এবং সীমান্তপারের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের লক্ষ্য রয়েছে।
LEED-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে আইনগত ও কর্পোরেট চ্যালেঞ্জ তৈরি হয়, সেগুলো মোকাবিলায় পেশাদার সহায়তা দেওয়ার লক্ষ্যে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠা, কর্পোরেট কাঠামো, চুক্তি, বিনিয়োগ এবং ইউরোপীয় আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
LEED ও Studio Legal Nomos-এর এই সহযোগিতার ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ইতালিসহ ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। সীমান্ত পেরিয়ে ব্যবসা গঠন ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়ার বিষয়টিকে এই অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।
LEED কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ইউরোপে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখা হবে।