ইসলামেই মিলবে সমাধান আলী আহমদ মাবরুব বুক রিভিউ[/caption]
ইসলামের প্রকৃত সৌন্দর্য আর অন্তর্নিহিত শক্তি যে কোনো মানুষকে ধৈর্যশীল,মুত্তাকি, তাওয়াক্কুল ও আত্মবিশ্বাসী করে তোলে ।
বক্ষমান গ্রন্থটিতে, আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । বিভিন্ন পরিস্থিতিতে আমরা কি ধরনের ভূমিকা পালন করতে পারি, সে সম্বন্ধে কিছু আলোকপাত করা হয়েছে । আবার কোনো একটা আমল হয়তো করি, কিন্তু সেই আমলের অন্তর্নিহিত চেতনাটি সঠিকভাবে অনুধাবন করতে পারি না ।
ফলে সেই আমল থেকে যতটুকু ফায়দা পাওয়ার কথা, নিজের চরিত্রে ও মননে যতটা উন্নতি হওয়ার কথা তাও হচ্ছে না । বইটি আপনাকে এই উন্নতির পাথেয় শেখাবে ইনশাআল্লাহ ৷
বইটির আলোচনায় উঠে এসেছে তাকওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় । এছাড়া আপনি তাকওয়াবান মানুষকে কিভাবে চিনবেন সেই সম্পর্কে অবহিত করা হয়েছে । আমরা রিযিক নিয়ে প্রায়ই চিন্তিত থাকি ৷ এই বই আপনাকে শেখাবে রিযিকের ঝুঁকি কমানোর পাঁচটি উপায় ।
এছাড়া দান-সদকার কিছু ক্রিয়াকৌশল, ভালো ও মন্দকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেই সম্পর্কে অবহিত করা হয়েছে । প্রতিনিয়ত আমাদের প্রিয়জনেরা পাড়ি জমাচ্ছে আমাদের মহান রবের কাছে । আমরা মৃত ব্যক্তিদের জন্য কি আমল করতে পারি সেই সম্পর্কে চমৎকার আলোচনা তুলে ধরা হয়েছে ৷ আমাদের যাপিত জীবনে কুরআন বা হাদিসের প্রভাব ক্রমশ কমে যাচ্ছে কিন্তু এর কারণ কি ? সেই কারণকে জানতে হলে আপনাকে এই বইটি একবার হলেও পড়তে হবে ।
শেষ করা হয়েছে আমাদের নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সম্পর্কে অবগত করে । রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানে উত্তম মুসলিম কারা সেই সম্পর্কে চমৎকার আলোচনা করে বইটির ইতি টানা হয়েছে ৷
হে মানব সকল !
হতাশ হয়ো না ! ভেঙে পড়ো না ! অধৈর্য হয়ো না! ইসলামেই রয়েছে সমাধান ।" ইসলামেই মিলবে সমাধান ৷"
( কৃতজ্ঞ =বই পর্যালোচনা,ফিরোজা আয়াত , বইয়ের নামঃইসলামেই মিলবে সমাধান , লেখকঃআলী আহমাদ মাবরুর)

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৪

আপনার মতামত লিখুন