ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

১১ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, সবাই ফেল

১১ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, সবাই ফেল
এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় সবাই অকৃতকার্য। ১১ জন শিক্ষকের এ বিদ্যালয়ে ৫ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসার ঘটাতে গত ১৯৯৯ সালে এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্থানীয়রা। ২০১১ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০২৩ সালে এএম রথবাড়ী উচ্চ বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিও-ভুক্ত হয়।

বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুইশ। তাদের পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন ১১ জন। যার মধ্যে ৭ জন এমপিওভুক্ত হলেও ৪ জন নন-এমপিও শিক্ষক। শূন্য পদ ৪টি। চলতি বছর এ বিদ্যালয়টি থেকে ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। প্রধান শিক্ষক নিজে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় অন্য শিক্ষকেরা যে যার মতো বিদ্যালয়ে যাওয়া আসা করেন। হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগ করেন শিক্ষকেরা। যার প্রতিফলন ঘটেছে ফলাফলে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জানান, নিম্ন মাধ্যমিকের শিক্ষকেরা বেতন পেলেও উচ্চ মাধ্যমিক শাখা এমপিও ভুক্ত হয়নি। উচ্চ বিদ্যালয় শাখার শিক্ষকেরা বেতন ভাতা না পেয়ে অনেকটা আগ্রহ হারিয়েছে। অন্যদিকে শিক্ষক সংকট রয়েছে। যার কারণে এ বছর ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম জানান, এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়ের বিষয়টি আমরা খতিয়ে দেখব। প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় : জেলার খবর বিদ্যালয় শিক্ষক এসএসসি পরীক্ষা লালমনিরহাট কালীগঞ্জ (লালমনিরহাট) পরীক্ষার্থী রংপুর বিভাগ

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

১১ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, সবাই ফেল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
১১ শিক্ষকের ৫ পরীক্ষার্থী, সবাই ফেল
0:00 0:00
1.0x