ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সুষ্ঠু দন্ত চিকিৎসা জনগণের অধিকার: ২ দফা দাবিতে ডেন্টাল সার্জনদের মানববন্ধন ও প্রেস ব্রিফিং

সুষ্ঠু দন্ত চিকিৎসা জনগণের অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে দুই দফা দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং প্রেস ব্রিফিং কর্মসূচির আয়োজন করেছে 'ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস' (BDS-WING)।

আজ আয়োজিত এই মানববন্ধনে তরুণ ডেন্টাল সার্জন ও চিকিৎসকরা একত্রিত হয়ে দেশের দন্ত চিকিৎসা খাতের বিভিন্ন অনিয়ম দূর করা এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান।

 প্রধান দাবি দুটি হলো:

১.অবৈধ ডেন্টাল চেম্বার প্র্যাকটিস বন্ধকরণ:

মহামান্য সুপ্রিম কোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০ অনুযায়ী অবৈধ ডেন্টাল চেম্বার ও ভুয়া চিকিৎসকদের প্র্যাকটিস অবিলম্বে বন্ধ করতে হবে।

২.উপজেলা ও জেলা হাসপাতালে ডেন্টাল সেন্টার স্থাপন ও পদ সৃজন:

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে একটি করে পূর্ণাঙ্গ ডেন্টাল সেন্টার স্থাপন করতে হবে। যেখানে ন্যূনতম ৫ জন বিডিএস ডেন্টাল সার্জন এবং বিভিন্ন স্পেশালিটির একজন করে ন্যূনতম ৫ জন কনসালটেন্ট ডেন্টাল সার্জনের পদ সৃজন ও নিয়োগ প্রদান করতে হবে।

কর্মসূচির মূল বার্তা:

মানববন্ধনে বক্তারা বলেন, সঠিক আইনের প্রয়োগ না থাকায় দেশজুড়ে ভুয়া ও অপচিকিৎসকদের দাপট বাড়ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ফেলছে। একইসাথে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পর্যাপ্ত ডেন্টাল সার্জন না থাকায় গ্রামের সাধারণ মানুষ সঠিক দন্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থা নিরসনে বিএমডিসি আইন প্রয়োগের পাশাপাশি নতুন পদ সৃষ্টি করে যোগ্য ডেন্টাল সার্জনদের দ্রুত নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

বুড়িগঙ্গা

বুধবার, ২৯ জুলাই ২০২৬

সুষ্ঠু দন্ত চিকিৎসা জনগণের অধিকার: ২ দফা দাবিতে ডেন্টাল সার্জনদের মানববন্ধন ও প্রেস ব্রিফিং

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x