ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

সুশীলনের সহকারী পরিচালক মোস্তফার বিরুদ্ধে অভিযোগের পাহাড়!

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার 

এনজিও সংস্থা সুশীলনের Child Sponsorship Program (CSP)-এর Deputy Director মোস্তফার বিরুদ্ধে  অভিযোগের পাহাড় জানাগেছে। সুশীলনের সহকারী পরিচালক মোস্তফা বকুলুজ্জামানের বিরুদ্ধে নারী কেলেংকারী, পছন্দের লোকদের অনৈতিক সুবিধা প্রদানসহ নানান অভিযোগ জানাগেছে। 

এছাড়া "আ" আধ্যাক্ষরের এক নারী Field Facilitator এর সাথে কর্মক্ষেত্রের নৈতিকতা, পেশাগত আচরণবিধি, ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থের সংঘাতসংক্রান্ত গুরুতর অভিযোগ উঠেছে। সুশীলনে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, Deputy Director মোস্তফা বকুলুজ্জামান ও Field Facilitator ওই নারীর মধ্যে কর্মক্ষেত্রের সীমারেখা অতিক্রম করে ব্যক্তিগত ঘনিষ্ঠতা রয়েছে। দায়িত্ব ও কাজের সুযোগকে কেন্দ্র করে তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে।বিভিন্ন সময়ে ঢাকায় গেস্ট হাউসে ও কক্সবাজারে হোটেলে একসঙ্গে অবস্থানের ঘটনাও উঠে এসেছে।

তথ্যানুসন্ধানে জানাগেছে, মোস্তফা বকুলুজ্জামান ঢাকায় কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে ঢাকায় ডেকে নিতেন এবং গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করতেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে, কাজের প্রয়োজনে কক্সবাজারে আসার সময় তিনি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতেন এবং বিভিন্ন হোটেলে তার সঙ্গে অবস্থান করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—Field Facilitator ওই নারীকে Project Coordinator পদে নিয়োগের জন্য Deputy Director মোস্তফা বকুলুজ্জামানের পক্ষ থেকে বিশেষভাবে প্রচেষ্টা চালানোর অভিযোগ।

সংশ্লিষ্ট কর্মীদের বক্তব্য অনুযায়ী, পূর্বে কয়েকজন Project Coordinator দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘমেয়াদে দায়িত্বে স্থায়ীভাবে থাকতে পারেননি। এ অবস্থায় বর্তমানে ওই নারী ফিল্ড ফ্যাসিলিটরকে Project Coordinator হিসেবে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ করা হয়েছে যে, Project Coordinator পদে সম্ভাব্য নিয়োগের বিষয়ে প্রকল্পের একাধিক কর্মীর আপত্তি রয়েছে। কর্মীদের বিরোধিতা সত্ত্বেও তাকে ওই পদে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চালানো হলে সেটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, মেধাভিত্তিক নির্বাচন এবং স্বার্থের সংঘাতের প্রশ্ন সৃষ্টি করতে পারে।

অন্তরঙ্গ সময়ে পদ দেওয়ার আশ্বাসের অভিযোগ

তদন্তে উত্থাপিত বক্তব্যের মধ্যে আরও একটি গুরুতর বিষয় রয়েছে। অভিযোগ অনুযায়ী, নারী সহকর্মী নিজেই এমন বক্তব্য দিয়েছেন যে, মোস্তফা বকুলুজ্জামান তাদের ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তে তাকে ভবিষ্যতে Project Coordinator পদে দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন।

কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে চাকরির পদ, পদোন্নতি বা দায়িত্ব প্রদানের প্রতিশ্রুতি যুক্ত করেন, তাহলে সেখানে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের সংঘাত এবং কর্মক্ষেত্রে বৈষম্যমূলক সুবিধা দেওয়ার প্রশ্ন উঠতে পারে।

কর্মীদের মধ্যে আলোচনা ও নীরবতা

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, বিষয়গুলো Shushilan-এর ঢাকা অফিস এবং উখিয়া-কক্সবাজার অফিসের কর্মীদের মধ্যে আগে থেকেই আলোচিত। তবে চাকরি হারানোর আশঙ্কা, ঊর্ধ্বতন কর্মকর্তার প্রভাব এবং কর্মক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক কর্মী প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলতে সাহস করেননি বলে অভিযোগ রয়েছে।

যদি সত্যিই কর্মীরা চাকরি হারানোর ভয় বা প্রশাসনিক প্রতিশোধের আশঙ্কায় কোনো অনিয়মের বিষয়ে কথা বলতে না পারেন, তাহলে সেটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহি ও কর্মীদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।

একটি উন্নয়ন সংস্থা হিসেবে Shushilan-এর প্রত্যেক কর্মীর কাছ থেকে পেশাগত আচরণ, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রত্যাশিত। বিশেষ করে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার অধীনস্থ কর্মীর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ থাকলে বিষয়টি প্রতিষ্ঠানের Code of Conduct, Conflict of Interest, Safeguarding এবং কর্মক্ষেত্রের ক্ষমতার ভারসাম্য-সংক্রান্ত নীতিমালার আলোকে পর্যালোচনা করা প্রয়োজন।

বিশেষ করে যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগত সম্পর্কের বিনিময়ে বা সেই সম্পর্কের প্রেক্ষাপটে কোনো কর্মীকে পদোন্নতি, গুরুত্বপূর্ণ দায়িত্ব অথবা চাকরিসংক্রান্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। 

এবং প্রতিষ্ঠানের Code of Conduct ও Conflict of Interest Policy অনুযায়ী বিষয়টি মূল্যায়ন করা প্রয়োজন। এ বিষয়ে জানতে অভিযুক্ত

সুশীলনের ডেপুটি ডাইরেক্টর মোস্তফা বকুলুজ্জামানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়। তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#

বুড়িগঙ্গা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সুশীলনের সহকারী পরিচালক মোস্তফার বিরুদ্ধে অভিযোগের পাহাড়!

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x