ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক

নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক কামরুল হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চক আদিত্য কারিকর পাড়ায় স্থানীয় ভোটার ও এলাকাবাসীর অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সুলতান আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাব্বির হোসেন।

বৈঠকে স্থানীয় ভোটার মহাসিন আকন্দ বলেন, আমরা একজন যোগ্য প্রার্থী চাই। প্রভাষক কামরুল হাসানকে আমার যোগ্য প্রার্থী মনে হয়েছে। আমি তাঁকে ভোট দেব। এলাকার অন্য ভোটারদেরও তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বৈঠকে উপস্থিত আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা বক্তব্য দেন। উঠান বৈঠকের উপস্থিত সবাই  প্রভাষক কামরুল হাসানের প্রতি সমর্থন জানান এবং তাঁকে সহযোগিতার আশ্বাস দেন। উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুল হাসান উপস্থিত ভোটার ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন মতামত, অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন তিনি।বৈঠকে স্থানীয় ভোটার, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x