ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১

​নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আল-আমীন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​রবিবার (২ জুলাই) ভোর ৪টার দিকে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত মাছ ব্যবসায়ী আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অন্যদিকে, আহত আল-আমীন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, 'ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২' নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খেজুরতলা এলাকায় পৌছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আফজালের মর্মান্তিক মৃত্যু হয়।

​ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পিকআপ চালক ইলিয়াস আলী ভুঁইয়া পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বুড়িগঙ্গা

রোববার, ০২ আগস্ট ২০২৬

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x