ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সৌহার্দ্যবোধ তৈরি হয়। পাশাপাশি ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x