ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

নাটোরের সিংড়ায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-কে উষ্ণ সংবর্ধনা দিয়েছে সিংড়া কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট।

​শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠান চত্বরে এক বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি-কে বর্ণিল ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম,  উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার প্রমূখ।

​সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,সিংড়ার শিক্ষা ও কৃষি খাতের সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এই অঞ্চলের দক্ষ কৃষি উদ্যোক্তা ও কারিগরি জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিংড়াকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব। ​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বুড়িগঙ্গা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x