ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা সোহানুর রহমান সিহাবের এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টায়  ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছতর গ্রামে এই উঠান বৈঠক  অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ এলাকার প্রায় দুই শতাধিক নারী পুরুষ ভোটার অংশ নেন।

​উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সিহাব বলেন, আমি আপনাদেরই সন্তান এবং বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। দীর্ঘদিন ধরে দল ও জনগণের পাশে থেকে মাঠে কাজ করে যাচ্ছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতন-পীড়ন সহ্য করতে হলেও কখনো বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হইনি।

​আসন্ন নির্বাচনের বিষয়ে নিজের প্রত্যয় ব্যক্ত করে নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের এই সদস্য আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি ইটালী ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের কাছে ধানের শীষের সমর্থন ও মনোনয়ন চাইব। দল যদি আমাকে মনোনীত করে, তবে জনগণের ভোটের মাধ্যমে জয়ী হয়ে ইটালীবাসীর সুখে-দুঃখে একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই।এ সময় তিনি স্থানীয় ভোটারদের কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করেন।​ এর আগে সোহানুর রহমান সিহাব ইটালী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x