ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় আত্রাই নদীতে ৬টি অবৈধ সৌঁতিজালের স্থাপনা ধ্বংস

নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে অবৈধভাবে স্থাপন করা ৬টি সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকায় আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নদীতে অবৈধভাবে স্থাপন করা সৌঁতিজালের ৬টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব অবৈধ সৌঁতিজালের কারণে নদীতে মাছের স্বাভাবিক চলাচল ও পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ স্থাপনা অপসারণ জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ। 

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিংড়ায় আত্রাই নদীতে ৬টি অবৈধ সৌঁতিজালের স্থাপনা ধ্বংস

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x