ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

শিয়ালকোল বহুতীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, দুইজন নিহত !

অ্যাক্সিডেন্টের ছবি

 শিয়ালকোল বহুতীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, দুইজন নিহত !

আবু মোহাম্মদ ও সিমান্ত তালুকদার রিপোর্টার

সিরাজগঞ্জের বহুতী বটতলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুইজনের মৃত্যু ঘটেছে।

এঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী। শুক্রবার (২৮ আগস্ট-২০২৬খ্রি.) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি অটোরিকশাচালক আশিক (৩৫)। আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। আহত বিষ্ণ হালদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন তার চাচা আশিক। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

বুড়িগঙ্গা

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

শিয়ালকোল বহুতীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, দুইজন নিহত !

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x