ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

শাহজাদপুরে গার্ডিয়ান লাইফের সদস্যের মৃত্যু দাবির চেক হস্তান্তর

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সদস্য মরহুম শামসুল প্রামানিকের মৃত্যু দাবির (ডেথ ক্লেইম) চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর এরিয়া কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহজাদপুর এরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. রুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক মো. আব্দুল লতিফ। প্রধান বক্তা ছিলেন গার্ডিয়ান লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রিটেইল বিজনেস) সৈয়দ আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রধান মো. আবু সামা প্রামানিক, রাজশাহী রিজিওনাল কার্যালয়ের ডেপুটি রিজিওনাল ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, শাহজাদপুর এরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. মিলন সরকার, শাখা ব্যবস্থাপক মাওলানা মো. ইব্রাহিম খলিলুর রহমান, জয়দেব সাহা ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম শামসুল প্রামানিকের মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। এ সময় গার্ডিয়ান লাইফের শাহজাদপুর এরিয়া ও রাজশাহী রিজিওনাল কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, সদস্য ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চ্যানেল এইচডি ২৪-এর জেলা প্রতিনিধি মো. মোসলেম উদ্দিন সিরাজী এবং আই ওয়ান টিভির নির্বাহী সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শাহজাদপুরে গার্ডিয়ান লাইফের সদস্যের মৃত্যু দাবির চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x