ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

রায়গঞ্জ পৌর এলাকায় মাদক নিয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে কুপাকুপি, আহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও কুপাকুপির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুইজন আহত হন।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বগুড়ায় নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অপর আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রায়গঞ্জ পৌর এলাকায় মাদক নিয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে কুপাকুপি, আহত ২

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x