ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

রংপুরে ড. মুহম্মদ শহীদুল্লাহর ১৪১তম জন্মবার্ষিকী উদযাপন ও বিভাগীয় কমিটি গঠন

রংপুরে ড. মুহম্মদ শহীদুল্লাহর ১৪১তম জন্মবার্ষিকী উদযাপন ও বিভাগীয় কমিটি গঠ

উপমহাদেশের প্রখ্যাত বহুভাষাবিদ ও জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংপুরে এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুলাই, ২০২৬) বিকেল ৪ ঘটিকায় রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি' রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির রংপুর বিভাগের পরিচালক মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন 'বাংলার চোখ'-এর চেয়ারম্যান আলহাজ্জ মোঃ তানবীর হোসেন আসরাফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ লিমন।

আলোচনা সভায় বক্তারা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর জীবন, সাহিত্য সাধনা এবং বাংলা ভাষার প্রতি তাঁর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, তাঁর মতো জ্ঞানতাপসের আদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ১৪১তম জন্মবার্ষিকী উদযাপন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে 'বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি'র রংপুর বিভাগীয় শাখা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

বুধবার, ১৫ জুলাই ২০২৬

রংপুরে ড. মুহম্মদ শহীদুল্লাহর ১৪১তম জন্মবার্ষিকী উদযাপন ও বিভাগীয় কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x