ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত।।

উৎসবমুখর পরিবেশে রাজধানীর আগারগাঁওয়ের শহীদ জিয়া উদ্যানে অনুষ্ঠিত হয়েছে মানবিক সংগঠন ‘সাহায্যের ঠিকানা সেবা সংগঠন’-এর ঢাকা বিভাগীয় নতুন ও পুরাতন স্বেচ্ছাসেবীদের মিলনমেলা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ মিলনমেলায় স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

‘সাহায্যের ঠিকানা’ দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের নতুন ও পুরাতন স্বেচ্ছাসেবীদের মধ্যে পরিচিতি, পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করা এবং মানবিক কার্যক্রমকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান সমন্বয়ক আরফিন চৌধুরী, সাবেক ঢাকা বিভাগীয় সমন্বয়ক রাফাতুল ইসলাম শরিফ, সাবেক দায়িত্বশীল সদস্য ইয়াসিন আরাফাত লাবিব, সাবেক হেড অব উইমেন্স টিম ফাতিমা আক্তার, সাবেক হেড অব আইটি নজরুল ইসলাম, বর্তমান ঢাকা বিভাগীয় সমন্বয়ক জাহিদুল ইসলাম নাঈম, বর্তমান রংপুর বিভাগীয় সমন্বয়ক আকাশ, ঢাকা বিভাগীয় দায়িত্বশীল সদস্য আবুল হাসনাত রাসেল এবং দায়িত্বশীল সদস্য মাইদুল শেখ।

এ ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের আরও অনেক স্বেচ্ছাসেবী ও সদস্য অনুষ্ঠানে অংশ নেন। তাদের উপস্থিতিতে মিলনমেলাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আন্তরিক।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে সামনের দিনগুলোতে মানুষের পাশে দাঁড়িয়ে আরও বেশি মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বুড়িগঙ্গা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত।।

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x