ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ

জেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম  ভাঙ্গুড়া (পাবনা) 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ইউনিয়নের বেতুয়ান গ্রামে ‘সজীব’ নামের এক দুধ ম্যানেজারের সেন্টারের পাশে ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে দুধ সংগ্রহ কেন্দ্রের পাশে একটি খোলা জায়গায় দুধে ভেজাল দেওয়ার কাজে ব্যবহৃত হয়—এমন অভিযোগে জেলি ও সয়াবিন তেল দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।

পরে খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে বিষয়টি টের পেয়ে ওই দুধ সংগ্রহ কেন্দ্রের ম্যানেজার সজীব সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা জানান। 

সংবাদকর্মীরা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের পর বিষয়টি ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানকে অবহিত করার চেষ্টা করেন। তবে তিনি অসুস্থ থাকায় রাতে ফোন রিসিভ করতে পারেননি এবং ওই সময় মেসেজেরও জবাব পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় কথিত ভেজাল দুধ তৈরির উপকরণগুলো সবার উপস্থিতিতে ঘটনাস্থলেই ফেলে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই দুধ ব্যবসায়ী কয়েক দিন ধরে জেলি ও সয়াবিন তেলসহ দুধে ভেজাল দেওয়ার কাজে ব্যবহৃত হতে পারে—এমন বিভিন্ন উপকরণ সংগ্রহ করে সেন্টারের পাশে খোলা জায়গায় রাখছিলেন। সুযোগ বুঝে রাতের আঁধারে এসব উপকরণ দুধে মেশানো হয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন দুধ সংগ্রহ কেন্দ্র ও দুধ ব্যবসায়ীদের কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে ম্যানেজার সজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অসুস্থ থাকায় রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তাই ফোন রিসিভ করতে পারিনি। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভেজাল কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বুড়িগঙ্গা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x