ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বৃষ্টি প্লাবিত ৪৮ নং ওয়ার্ড পরিদর্শন করলেন কমিশনার প্রার্থী ওয়াকিল উদ্দিন রিফাত

কয়েকদিনের অতিবৃষ্টির ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের নিম্নাঞ্চলসমূহে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক এই জলাবদ্ধতায় প্লাবিত এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চরম জনদুর্ভোগ নেমে এসেছে। 

এই পরিস্থিতিতে আজ প্লাবিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৮ নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিন (রিফাত)।সরেজমিনে পরিদর্শনের সময় অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পশ্চিম থানার আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমানসহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার সর্বস্তরের মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং পানি নিষ্কাশনের ধীরগতির কারণে সৃষ্ট ভোগান্তির কথা তুলে ধরেন। ভোগান্তির শিকার নাগরিকদের আশ্বস্ত করে কমিশনার পদপ্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল উদ্দিন (রিফাত) বলেন, "টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনগণের যে কষ্ট হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমরা সাধারণ মানুষের পাশে আছি।

 এই তীব্র জলাবদ্ধতা ও জনদুর্ভোগ থেকে দ্রুততম সময়ে মুক্তির জন্য এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ  এই প্রাকৃতিক দুর্যোগ ও জনদুর্ভোগ থেকে সবাইকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করেন।

বুড়িগঙ্গা

সোমবার, ১৩ জুলাই ২০২৬

বৃষ্টি প্লাবিত ৪৮ নং ওয়ার্ড পরিদর্শন করলেন কমিশনার প্রার্থী ওয়াকিল উদ্দিন রিফাত

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x