ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বিরলে রেললাইনের পাশে দিন মজুরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

দিনাজপুরের বিরলে রেললাইনের ধার থেকে বাহিরু (৫৫) নামের এক দিন মজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বাহিরু ওই গ্রামেরই মৃত ধরণীর পুত্র বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরু পেশায় একজন দিন মজুর। গত বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। এরপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে তিনি পুনরায় বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করতে থাকেন। 

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোক জন বাদরুনিয়া গ্রামের রেল লাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। 

পরে বিরল থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি সহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। রেললাইনের পাশে এভাবে দিন মজুরের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বিরলে রেললাইনের পাশে দিন মজুরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x