ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বিরলে অবৈধভাবে সার পরিবহণের দায়ে এক ডিলারকে ভ্রাম্যমান আদালতে দন্ড

 দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার পরিবহণের দায়ে বিসিআইসি অনুমোদিত এক সার ডিলারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার ভান্ডারা ইউনিয়নে বিসিআইসি ডিলার মেসার্স বাবুল এন্ড ব্রাদার্স এর রামপুর বাজারস্থ দোকান হতে অন্য উপজেলায় সার পরিবহণের প্রস্তুতিকালে স্থানীয়রা ৩০ বস্তা রাসায়নিক সার আটক করেন।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সার ব্যাবস্থাপনা আইন ২০০৬ এর নিয়ম না মেনে অন্যত্র সার পরিবহণের দায়ে তিনি ঐ ডিলারকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। এসময় আটককৃত সারগুলো উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সরবরাহের আদেশ দেন। ভ্রাম্যমান আদালত পরিচলনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিরলে অবৈধভাবে সার পরিবহণের দায়ে এক ডিলারকে ভ্রাম্যমান আদালতে দন্ড

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x