(স্টাফ রিপোর্টার, যাত্রাবাড়ি-ঢাকা)।
জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ্যঅভ্যূথান-২০২৬ স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে দেশের প্রায় ৯০ জন কবি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও প্রেক্ষাপট নিয়ে নিজেদের লেখা স্বরচিত কবিতা পাঠ করেন।
সভাপ্রধানের বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, "যে কোনো বড় ধরনের গণ-অভ্যুত্থানে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ থাকে। চব্বিশের গণ-অভ্যুত্থানও এর ব্যতিক্রম নয়।" তিনি আরও উল্লেখ করেন যে, গণ-অভ্যুত্থান নিয়ে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে জুলাই আন্দোলন বিষয়ে নানামাত্রিক মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।