১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজধানীর মিরপুর বন্ধুসভা সহ সারা দেশের ৮৬ টি বন্ধুসভা। দেশের সমগ্র জায়গা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্যাপিত হয়। সকাল ১০টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।