ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

পুরস্কৃত হলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ্ আলম

এএসআই শাহ্ আলম সম্মাননা তুলে দিচ্ছেন জেলা পুলিশ

ময়মনসিংহ জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম। নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে আগস্ট মাসে সর্বাধিক পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগস্ট মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এতে ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ্ আলমকে ‘শ্রেষ্ঠ এএসআই’ ও ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ ক্যাটাগরিতে নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় এএসআই শাহ্ আলম বলেন, যেকোনো কাজের স্বীকৃতি কর্মপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সকল সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার ফসল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

তিনি আরও বলেন, পুলিশের দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত ঈশ্বরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা যথাযথভাবে তামিলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি মাসে জেলার সেরা পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এর মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত ও কর্মদক্ষতা বাড়াতে অনুপ্রেরণা দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ্ আলমের এ অর্জনে থানার সহকর্মীসহ স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্বের এমন স্বীকৃতি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে তাকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পুরস্কৃত হলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ্ আলম

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x