ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে পাঁচজন আটক, জব্দ সাড়ে ১০ লাখ টাকার মালামাল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

রোববার (২৩ আগস্ট) বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ সীমান্তের চান্দুরিয়া এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয় জানায়নি বিজিবি।

উদ্ধার করা সামগ্রীগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫১ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক পাঁচজনকে জব্দ করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বুড়িগঙ্গা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে পাঁচজন আটক, জব্দ সাড়ে ১০ লাখ টাকার মালামাল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x