ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

পাকিস্তানের বিপক্ষে ৭ ইউকেটে জয় ভারতের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাকিস্তানের বিপক্ষে ৭ ইউকেটে জয় ভারতের
পাকিস্তানের বিপক্ষে ৭ ইউকেটে জয় ভারতের |সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনার অপেক্ষায় ছিলেন দর্শকরা। কিন্তু মাঠে সেই উত্তেজনার দেখা মিলল না- দুবাইয়ে লড়াইয়ের বদলে দেখা গেল একপেশে চিত্র। ভারতের সামনে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুবাইয়ে নারী এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। যেখানে আগে ব্যাট করে মাত্র ৫৫ রানেই অলআউট হয় পাকিস্তান। যা ৬৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নিলো ভারত।

৫৫ রান, টি-টোয়েন্টিতে এটিই তাদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে পাকিস্তানের মেয়েদের সর্বনিম্ন স্কোর ছিল ৫৬ রান। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই রানে অলআউট হয়েছিল তারা। এবার নিজেদের সেই রেকর্ডও ভেঙে গেল।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। মুনিবা আলি করেন ১৩ রান। আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ভারতের শ্রী চরনি ও প্রেমা রাওয়াত নেন ৩টি করে উইকেট।

৫৬ রানের লক্ষ্যে নেমে ভারতও শুরুতে ২টি উইকেট হারায়। তবে লক্ষ্য এতই ছোট ছিল যে সেখান থেকে ম্যাচে আর কোনো নাটক জমেনি। শেষ পর্যন্ত ৬৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় ভারত।

অধিনায়ক হরমনপ্রীত কৌর (১৮) ও দীপ্তি শর্মা (১২) দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করে ম্যাচ জিতে যায় ভারত। পাকিস্তানের হয়ে ৩টি উইকেটই নেন অধিনায়ক ফাতিমা সানা।

বলের হিসাবে এটি ছিল ভারতের চতুর্থ বৃহত্তম জয়। আর ব্যবধানের দিক থেকে পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে এটি দ্বিতীয় বড় হার।

এই জয়ে এশিয়া কাপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল ভারত এবং ‘এ’ গ্রুপের শীর্ষস্থান আরো শক্ত করল। অন্যদিকে, পাকিস্তানের জন্য এটি ছিল টুর্নামেন্টে প্রথম হার।

বিষয় : ভারত পাকিস্তান নারী ক্রিকেট

বুড়িগঙ্গা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ৭ ইউকেটে জয় ভারতের

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
পাকিস্তানের বিপক্ষে ৭ ইউকেটে জয় ভারতের
0:00 0:00
1.0x