ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তার দাবি, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রকৃত প্রতিবেদনের কোনো মিল নেই। প্রকাশিত সংবাদ ও দুদকের বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) এনসিপি কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মিডিয়ার রিপোর্টের সঙ্গে দুদকের রিপোর্টের মিল নেই।’ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে মানহানির মামলা করার কথাও জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘দুদকের মুখপাত্র যদি ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য উইথড্র না করেন, তার বক্তব্যের বরাদ দিয়ে যে নিউজগুলো হয়েছে সেগুলো উইথড্র না করেন, তাহলে আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।’

তার বিরুদ্ধে ৩৮ জন কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়নের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘দুদক কি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে?’

এ ছাড়া ১৮২ জন কর্মকর্তার পদোন্নতিও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, তার বিরুদ্ধে যে দুটি বিষয়কে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়েছে, সেগুলো ভিন্ন প্রেক্ষাপটে ঘটলেও গণমাধ্যমে তা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। 

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক ভাবে ফাঁসানো হয়েছে, দুটো ঘটনাই সচিব পর্যায়ে সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি দলের দিনের আলোতে করা দুর্নীতি আড়াল করতে আমার বিরুদ্ধে নিউজ করানো হচ্ছে।’

এ সময় তদন্তকারী সংস্থার দায়িত্বশীল ভূমিকার প্রশ্নও তোলেন তিনি। তার মতে, অভিযোগ যাচাই এবং এ বিষয়ে বক্তব্য দেয়ার ক্ষেত্রে দুদককে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

গণমাধ্যমের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রত্যাহার বা মুছে ফেলা না হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ‘নিউজ ডিলিট না করলে মানহানির মামলা করব। ২৪ ঘণ্টার মধ্যে দুদক বক্তব্য প্রত্যাখ্যান না করলে আইনি প্রক্রিয়ায় মানহানির মামলা করব।’

দুদকের সংস্কার প্রসঙ্গেও কথা বলেন তিনি। এ সময় বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি দাবি করেন, এ কারণেই দলটি দুদকের সংস্কার প্রক্রিয়া সমর্থন করেনি।

সরকারের প্রতিও বিরোধী মত দমনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ।

বিষয় : দুদক এনসিপি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x