ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৩

‎‎ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিনজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আজিজুল ইসলাম (৪৮) বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, আজিজুল ইসলামের বিরুদ্ধে তার আত্মীয় আনোয়ার হোসেন (২৬) ও রবিন মিয়া (২২) দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করে আসছিলেন। আজিজুল ইসলামের দুই ভাই হাবিবুর রহমান ও আতিবুর রহমান মারা যাওয়ার পর তাদের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে শালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আজিজুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৪ জুলাই ২০২৬ তারিখে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যাওয়ার কিছুক্ষণ পরই, ওইদিন দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে অভিযোগকারীর ভাতিজার বসতবাড়িতে হাজির হয়ে জোরপূর্বক মালামাল সরানোর চেষ্টা করেন এবং বাধা দিলে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। 

‎এ সময় বাড়ির লোকজন আব্দুল কাদির (৩৫), ফজলুল হক (৪০) ও মজিবুর রহমান (৭৫) প্রতিরোধে এগিয়ে এলে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে কাদিরের মাথা ও হাতে গুরুতর জখম হয় পাশাপাশি ফজলুল হক ও মজিবুর রহমানও আহত হন।
‎আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে আহত আব্দুল কাদিরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতরা কিছুটা সুস্থ হলে স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী আজিজুল ইসলাম বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৩

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x