ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে লাল মিঞা স্মৃতি পাঠাগারে ছাত্রশিবিরের ইসলামি বই উপহার

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে লাল মিঞা স্মৃতি পাঠাগারে ছাত্রশিবিরের ইসলামি বই উপহার

নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক ‘লাল মিঞা স্মৃতি পাঠাগার’ পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। পরিদর্শন শেষে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ‘সুসং দুর্গাপুর’-এর সৌজন্যে পাঠাগারে এক সেট মানসম্মত ইসলামি বই উপহার দেওয়া হয়।

বই উপহার দেওয়ার সময় উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, সমৃদ্ধ, নৈতিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রেখে জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বই পড়ার মাধ্যমে তরুণদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় “বই হোক আলোর মশাল, ছড়িয়ে পড়ুক জ্ঞানের আলো”—এই স্লোগান দেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তরুণ উদ্যোক্তা ফাহিম মিঞার একক উদ্যোগে পরিচালিত হয়ে আসছে ঐতিহাসিক লাল মিঞা স্মৃতি পাঠাগার। করোনাকালীন সময় থেকে স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের বইমুখী করতে পাঠাগারটি নিয়মিতভাবে পাঠচর্চার সুযোগ তৈরি করে আসছে। জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশে পাঠাগারটির বিভিন্ন কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

পরিদর্শনকালে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ পাঠাগারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তরুণ উদ্যোক্তা ফাহিম মিঞার উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে পাঠাগারটি প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানান তারা।

বই উপহার ও পাঠাগার পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠাগারের নিয়মিত পাঠক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে লাল মিঞা স্মৃতি পাঠাগারে ছাত্রশিবিরের ইসলামি বই উপহার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x