ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে বিরিশিরি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার বাদশা

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে বিরিশিরি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার বাদশা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৪ নম্বর বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন মো. আবুল বাশার বাদশা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগকে ভিত্তি করে ইউনিয়নের নেতৃত্বে আসতে চান তিনি।

ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করা আবুল বাশার বাদশা বর্তমানে বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মো. আবুল বাশার বাদশা বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত জহুর উদ্দিন। পরিবারেও বিএনপির রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। তাঁর সহোদর চাচা ছিলেন বিরিশিরি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘ ৩৫ বছর ওই দায়িত্ব পালন করেন।

ছাত্রদল থেকে বিএনপির সাংগঠনিক দায়িত্বে

আবুল বাশার বাদশা ছাত্রদলের রাজনীতির মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে যুবদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি বিরিশিরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে আট বছর এবং সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।

এরপর বিরিশিরি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

তাঁর রাজনৈতিক সহকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অনুসারীরা তাকে ইউনিয়ন পর্যায়ের দীর্ঘদিনের পরীক্ষিত ও সাংগঠনিক নেতা হিসেবে উল্লেখ করেন।

মনোনয়ন পেলে মানুষের পাশে থাকার প্রত্যয়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেলে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান আবুল বাশার বাদশা। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তাঁর সমর্থকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ চেয়ারম্যান পদে তাঁর মনোনয়ন প্রত্যাশার অন্যতম ভিত্তি।

এখন দলীয় সিদ্ধান্ত ও মনোনয়নের অপেক্ষায় রয়েছেন আবুল বাশার বাদশা।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে বিরিশিরি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার বাদশা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x