ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব পরিবার, ইউএনওর তাৎক্ষণিক সহায়তা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে আতাউর রহমান নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারটি মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে নওপাড়া এলাকার আতাউর রহমানের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং বসতঘরের দুটি কক্ষ, ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়।

​ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। তিনি ক্ষতিগ্রস্ত আতাউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব পরিবার, ইউএনওর তাৎক্ষণিক সহায়তা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে আতাউর রহমান নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারটি মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে নওপাড়া এলাকার আতাউর রহমানের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং বসতঘরের দুটি কক্ষ, ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়।

​ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। তিনি ক্ষতিগ্রস্ত আতাউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

বুড়িগঙ্গা

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x