ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম। 

আরও পড়ুনআরও পড়ুনপ্রত্নতত্ত্ব অধিদপ্তরে ৪২ পদে নিয়োগ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলামকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. খয়বর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। 

বিষয় : চাকরি দুদক ভোক্তা অধিকার অধিদফতর সরকারি চাকরি

বুড়িগঙ্গা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x