ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নে পুষ্টি বিষয়ক কর্মমালা অনুষ্ঠিত

রবিবার ২৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের গেইন আয়োজনে ও ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম  এমএসপি সদস্য এবং কৃষকদের জন্য রেইনস প্রকল্পের আওতায় পুষ্টি বিষয়ে এই কর্মমালার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক।

কর্মশালা পরিচালনা করেন গেইনের কনসালটেন্ট সুবর্না ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, আস্করপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোঃ ইদ্রীস আলী সরকার, আস্করপুর ইউনিয়ন পরিষদের মোঃ সাদাত হোসেন প্রমূখ।

কর্মশালায় গ্রামীণ জনগোষ্ঠির পুষ্টির মান বৃদ্ধি করতে শ্রমজীবী ও কৃষকদের দক্ষ করে তুলতে, পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা, পরিষ্কার-পরিচ্ছনতার প্রতি গুরুত্বারোপ ও দৈনিক খাবারে পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল যোগ করা খুবই জরুরি। সুস্থভাবে বাঁচার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। শিশু ও কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাদ্যের কোন বিকল্প নেই।

পাশাপাশি জন্মের পর শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু শালদুধ খাওয়ানো, ছয় মাস থেকে মায়ের দুধের পাশাপাশি সহজপাচ্য, পুষ্টিকর বাড়তি খাদ্য দেওয়া, কিশোর- কিশোরীদের আমিষজাতীয় খাবারের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে নিরাপদ শাকসবজি ও ফলমূল চাষ, মডেল পুষ্টি বাগান তৈরি, খাবার সঠিকভাবে সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্না করা, গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং অপুষ্টির লক্ষণ ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় শিক্ষক, কৃষক, বাজার কমিটি, নারী উদ্যোক্তা, ইউপি সদস্য ও সচিব, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, ইমাম, স্বাস্থ্য কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বুড়িগঙ্গা

রোববার, ২৬ জুলাই ২০২৬

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নে পুষ্টি বিষয়ক কর্মমালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x