ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগ: দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার স্থায়ী বহিষ্কার

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগ: দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার স্থায়ী বহিষ্কার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সর্বসম্মতিক্রমে বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়। একই দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ সূত্রে জানা গেছে, হিমেল সরকার দুর্গাপুর উপজেলার ৩ নম্বর চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নৈতিক স্খলনজনিত সুনির্দিষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এ কারণে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্যাডে প্রকাশিত বহিষ্কারাদেশে সংগঠনের আহ্বায়ক মীর্জা সালমান আরশাদ নজরুল এবং যুগ্ম আহ্বায়ক রকিব হাসান, মো. রতন ও মো. সুমন মন্ডল যৌথভাবে স্বাক্ষর করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর অবস্থান বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অনুমোদনে চণ্ডিগড় ইউনিয়ন শাখার কমিটিও বিলুপ্ত করা হয়েছিল। সে সময় হিমেল সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে বিজ্ঞপ্তিতে অনুমোদনদাতা ছিলেন।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগ: দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার স্থায়ী বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x