ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ডিজিটাল অধিকার ও নিরাপদ অনলাইন চর্চায় কুষ্টিয়ায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রশিক্ষণ

ফটো: বাদাবন সংঘ কর্তৃক আয়োজিত কর্মশালা

ডিজিটাল যুগে সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘Swadhinata (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় একটি অর্ধদিবসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (২৭ জুলাই) আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাদাবন সংঘ। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নেতৃত্বে।

প্রশিক্ষণে যুবক-যুবতী, নারী, শিক্ষার্থী, স্থানীয় নেতৃত্ব, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

কর্মশালার বিভিন্ন সেশনে ডিজিটাল অধিকার, নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য যাচাইয়ের কৌশল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং নেতৃত্ব বিকাশ বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বুশরা আফরোজ, অনামিকা ইসলাম রত্না এবং সুবির শাওন দাস। তারা জেন্ডার সমতা, নারীর অধিকার, অনলাইন সহিংসতা প্রতিরোধ এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় ডিজিটাল সচেতনতা বৃদ্ধি, ভুয়া তথ্য প্রতিরোধ এবং সহিংসতামুক্ত, অংশগ্রহণমূলক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে এ ধরনের উদ্যোগ নাগরিকদের সচেতনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী করবে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ডিজিটাল অধিকার ও নিরাপদ অনলাইন চর্চায় কুষ্টিয়ায় ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x