ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়।

বুধবার (২২ জুলাই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা নিষ্পত্তি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহাগ (২৮) ও মো. ফারুক (২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের যথাক্রমে ৩০০ ও ২০০ টাকা, মোট ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা

বুড়িগঙ্গা

বুধবার, ২২ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x