ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ 

কক্সবাজারের টেকনাফে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে অভিযান চালিয়ে পার্সেলের ভেতর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো স্টোরে থাকা একটি পার্সেল তল্লাশি করা হলে এর প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে রাখা ১১ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

জানা গেছে, পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল। পরবর্তীতে পণ্যটি সঠিক নয় দাবি করে সেটি পুনরায় ফেরত পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে পার্সেলটিতে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

কুরিয়ার সার্ভিসের তথ্যভান্ডার পর্যালোচনা করে পার্সেলটি বহনকারী এক ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকার মো. জামাল নামে এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, এর আগেও বিভিন্ন সময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করে আটক হওয়ার ঘটনা ঘটেছে। ফলে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের বিষয়টি নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

এদিকে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x