ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: টাকা ফেরত ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: টাকা ফেরত ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে "জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট" (Just Thought Education Consultant)-এর বিরুদ্ধে রাজপথে নেমেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা ও তাদের পরিবার। প্রতারিত শিক্ষার্থীরা অর্থ ফেরত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, স্টাডি অ্যাব্রোডের (উচ্চশিক্ষা) স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে উক্ত কনসালটেন্সি ফার্মটি। ভিসা নিশ্চিত করার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেওয়া এবং অফিস গুটিয়ে নেওয়ার অভিযোগ করেন তারা।

 শিক্ষার্থীদের মূল অভিযোগসমূহ:

 ভিসার নিশ্চয়তা দিয়ে অর্থ আত্মসাৎ: ভিসা না করিয়ে দিয়ে শিক্ষার্থীদের আত্মসাৎ করা লাখ লাখ টাকা ফেরত না দেওয়া।

 ভুয়া প্রতিশ্রুতি ও ভুয়া কাগজপত্র:মিথ্যা আশ্বাস দিয়ে প্রসেসিং পরিচালনা এবং জাল/ভুয়া কাগজপত্র প্রদান করা।

 যোগাযোগ বিচ্ছিন্নকরণ:শিক্ষার্থীদের সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া এবং কার্যালয় গুটিয়ে আত্মগোপন করা।

 হয়রানি ও মানসিক নির্যাতন: মাসের পর মাস শিক্ষার্থীদের ঘোড়ানো ও মানসিক হয়রানির শিকার করা।

 প্রধান দাবিসমূহ:

১. প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

২. শিক্ষার্থীদের আত্মসাৎকৃত অর্থ অবিলম্বে ফেরত নিশ্চিত করা।

৩. এ ধরনের ভুয়া ও অসাধু কনসালটেন্সি এজেন্সির বিরুদ্ধে কঠোর তদারকি করা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানান, ভবিষ্যৎ গড়ার স্বপ্নে নিজেদের ও পরিবারের কষ্টার্জিত অর্থ এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে আজ তারা দিশেহারা। তারা দ্রুত এই বিষয়ের সুরাহা পেতে প্রশাসনের সুদৃঢ় ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করছেন।

বুড়িগঙ্গা

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: টাকা ফেরত ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x