ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

জার্মানিতে টিইউ বার্লিনের উইন্টার বৃত্তির সুযোগ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জার্মানিতে টিইউ বার্লিনের উইন্টার বৃত্তির সুযোগ
টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিন। ছবি: সংগৃহীত

জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিনে ২০২৭ সালের শীতকালীন শিক্ষাক্রমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ রয়েছে। শিক্ষার্থী, স্নাতক ও পেশাজীবীরা এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। জানুয়ারি ২০২৭-এ বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদি নিবিড় কোর্স আয়োজন করবে বিশ্ববিদ্যালয়টি। এসব কোর্সে সরাসরি ক্যাম্পাসে বা অনলাইনে অংশ নেওয়া যাবে।

প্রযুক্তি, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও মহাকাশবিষয়ক বিভিন্ন কোর্স রয়েছে। পূর্ণাঙ্গ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তি না হয়েও নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। কোর্সভেদে সর্বোচ্চ ৬ ইসিটিএস ক্রেডিট পাওয়ার সুযোগ রয়েছে।

ক্যাম্পাসভিত্তিক উইন্টার স্কুল চলবে ৫ থেকে ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। অনলাইন কোর্স চলবে ৪ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। ফলে বিদেশি শিক্ষার্থীরা নিজেদের সুবিধা অনুযায়ী শিক্ষাপদ্ধতি বেছে নিতে পারবেন।

টিইউ বার্লিন উইন্টার স্কলারশিপ একটি স্বল্পমেয়াদি শিক্ষাক্রম। এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিনে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। পুরো একটি সেমিস্টার জার্মানিতে না থেকেও দুই থেকে চার সপ্তাহের নিবিড় কোর্সে অংশ নেওয়া যায়। কর্মসূচিতে ক্যাম্পাস ও অনলাইন—দুই ধরনের শিক্ষার সুযোগ রয়েছে। তাই জার্মানিতে যেতে না পারলেও নির্দিষ্ট অনলাইন কোর্সে অংশ নেওয়া সম্ভব।

২০২৭ সালের উইন্টার স্কুলে প্রযুক্তি, উদ্ভাবন ও আধুনিক দক্ষতাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় রয়েছে। কোর্সভেদে যেসব বিষয়ে পড়ার সুযোগ মিলবে, সেগুলো হলো:

আবেদনকারীদের সাধারণত নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

স্বল্প সময়ে আন্তর্জাতিক শিক্ষার অভিজ্ঞতা পেতে চান, এমন শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচি সুযোগ হতে পারে। এর মাধ্যমে নতুন প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা পাওয়া যাবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রোগ্রামিং, ডেটা সায়েন্স, উদ্যোক্তা উন্নয়ন, প্রকৌশল ও মহাকাশ প্রযুক্তিতে আগ্রহীদের জন্য কোর্সগুলো কাজে আসতে পারে। অনলাইন কোর্সের সুযোগ থাকায় জার্মানিতে ভ্রমণ করতে না পারা শিক্ষার্থীরাও নির্দিষ্ট কোর্সে অংশ নিতে পারবেন।

টিইউ বার্লিনের উইন্টার স্কলারশিপের তথ্যবিষয়ক পেজে প্রবেশ করতে হবে। এরপর জানুয়ারি ২০২৭-এর জন্য নির্ধারিত কোর্সগুলো দেখতে হবে। নিজের শিক্ষাগত বা পেশাগত আগ্রহ অনুযায়ী কোর্স বেছে নিতে হবে। এরপর বয়স, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষার দক্ষতাসহ কোর্সের শর্তগুলো যাচাই করতে হবে। ক্যাম্পাস বা অনলাইন, পছন্দের শিক্ষাপদ্ধতি নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত করে নির্বাচিত কোর্সের নিবন্ধন বা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর কোর্স অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। আবেদনের লিংক:

আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৬

বিষয় : ছাপা সংস্করণ শিক্ষা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা জার্মানি শিক্ষাক্রম

বুড়িগঙ্গা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জার্মানিতে টিইউ বার্লিনের উইন্টার বৃত্তির সুযোগ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x