কুমিল্লা মহানগর গোবিন্দপুর দারুল আমান দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফী মোঃ আবু বকর সিদ্দীকী আল-কোরায়শী (রঃ)-এর ২য় ওফাত (ইন্তেকাল) শরীফ স্মরণে এক সেমিনার, আলোচনা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই, ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফী শাহ মাহমুদ সিদ্দীকী আল-কোরায়শী (মাঃ জিং আঃ), দরবার শরীফ, গোবিন্দপুর, মহানগর কুমিল্লা।
উক্ত সেমিনার ও আলোচনা সভায় বক্তারা মরহুম শাহ সূফী মোঃ আবু বকর সিদ্দীকী আল-কোরায়শী (রঃ)-এর জীবন, ইসলামী মূল্যবোধ প্রচার, আধ্যাত্মিক সাধনা ও সমাজসেবামূলক কাজের স্মৃতির ওপর বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ শরীফের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটির প্রচারে ছিলেন দরবার শরীফের হেদোলাই ওলামা, খোলাফা, মুরিদীন ও বাংলাদেশ জমিয়তে এছলাহুল মুসলিমীনের সদস্যবৃন্দ।