ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জবিতে ‘আওয়ামী লীগ’ খুঁজতে ছাত্রদলের অভিযান, জবিসাস সেক্রেটারিকে মারধর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের খুঁজতে বিভাগে বিভাগে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় কয়েকজন কর্মকর্তাকে মারধর ও আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে সাংবাদিক সমিতির সেক্রেটারির উপর হামলা করার অভিযোগও সামনে এসেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আতঙ্কে অন্তত দুই ডজন কর্মকর্তা ক্যাম্পাস ছেড়ে চলে যান। একই সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে এ অভিযান শুরু হয়। ছাত্রদল নেতা সুমন সর্দারের নেতৃত্বে অভিযান শুরু হলেও পরে এতে যোগ দেন জাফর, রুমি এবং ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ সময় নেতাকর্মীদের কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের খোঁজ করতে দেখা যায়।

অভিযানের একপর্যায়ে আওয়ামী লীগ করার অভিযোগে জুনায়েদ নামের এক কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। চারুকলা অনুষদেও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে বিজ্ঞান অনুষদের কর্মকর্তাদের খুঁজতে যাওয়ার কথা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবিটি ভাঙচুর করে বিক্ষোভ করেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ ঘটনায় বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষ ঘেরাও করা হয়। পরে উদ্ধার করা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত পরাগের নেতৃত্বে আগুন দেওয়া হয়।

এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও আটকের খবর ছড়িয়ে পড়লে অনেকেই ক্যাম্পাস ত্যাগ করেন। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন শিক্ষকের মধ্যেও আতঙ্ক দেখা দেয় বলে জানা গেছে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তাদের এই অভিযান আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তাদের আওয়ামী সংশ্লিষ্টতার বিষয়ে বেশকিছু প্রমাণ হাতে এসেছে। এমনকি প্রক্টর অফিসে এক কর্মকর্তার মুঠোফোনে আওয়ামীলীগের গ্রুপে নাশকতার পরিকল্পনাকার প্রমাণ পাওয়া যায়।

এদিকে এসব ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। হামলা, ভাঙচুর ও আটকের অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বুড়িগঙ্গা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জবিতে ‘আওয়ামী লীগ’ খুঁজতে ছাত্রদলের অভিযান, জবিসাস সেক্রেটারিকে মারধর

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x