ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ছাতকে বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে সুরমার পানি, বন্যার শঙ্কা

সেলিম মাহবুব, ছাতকঃ

ভারত থেকে আসা পাহাড়ি ঢলের প্রভাবে ও

উজানের ভারি বৃষ্টিপাতে ছাতকে সুরমা নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ৩ টা পর্যন্ত তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে বিকেল ৩ টায় সুরমা নদীর পানির উচ্চতা ৮.৯০ মিটার, যা বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে। গত ২৪ ঘণ্টায় ছাতকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এছাড়া লাউয়ারগড়ে ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জ সদরে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড বিজ্ঞান শাখার এসও মাহবুদ হোসেন ও গেড রিজার সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহি উদ্দিন জানান পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিনি।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছাতকে বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে সুরমার পানি, বন্যার শঙ্কা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x