ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ছাতকে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লায় গলায় ফাঁস লগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে একটি গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করে হেলাল মিয়া (২০)। 

সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ার চর গ্রামের মৃত তোরাব আলী মনাই'র পুত্র।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছাতক থানার এসআই (নিঃ) মো.আনোয়ারুল হক রাতেই ঘটনাস্থলে পৌঁছে একটি মেহগনী গাছের ডাল থেকে ঝুলন্ত হেলালের মরদেহ উদ্ধার করেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, হেলাল মিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন। সংসারের অভাব-অনটন ও ঋণে জর্জরিত হওয়ার কারণে  মানসিক কষ্ট থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। 

ছাতক থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের  রিপোর্ট প্রাপ্তির পর নিশ্চিত হওয়া যাবে।##

বুড়িগঙ্গা

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ছাতকে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x