ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ছাতকে ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ২

সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

শনিবার (৮ আগস্ট) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এজাহারনামীয় আসামি মিনহাজ উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের সোনা মজিদের পুত্র।

এছাড়া জিআর-৭০ মামলার পরোয়ানাভুক্ত আসামি ছাতকের কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও শিমুলতলা গ্রামের শমছু মিয়ার পুত্র লায়েক মিয়া (৩৫) এবং জিআর-২২০/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি চরেরবন্দ গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার পুত্র আলেক মিয়া (২৫)-কে গ্রেপ্তার করা হয়। 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িগঙ্গা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ছাতকে ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x