ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

চেয়ার দেও সময়ে ছবি

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

মোঃ সিমান্ত তালুকদার 

রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পা হারিয়ে অসহায় হয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মো. আবুল কালাম আজাদের পাশে দাঁড়িয়েছে ‘প্রচেষ্টা সবার জন্য’ সংগঠন ও ‘হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’। খোলা বার্তা অনলাইন গণমাধ্যমে তাঁর অসহায়ত্বের কথা তুলে ধরে সংবাদ প্রকাশের পর তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুইয়াগাতি এলাকায় খোলা বার্তা কার্যালয়ে আবুল কালাম আজাদ ও তাঁর পরিবারের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। ‘প্রচেষ্টা সবার জন্য’ সংগঠনের সহায়তায় এবং ‘হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’-এর অর্থায়নে হুইলচেয়ারটি পাঠান মো. শাহবাজ খান সানি।

এ সময় খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের বার্তা সম্পাদক মো. পারভেজ সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে খোলা বার্তায় প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে আবুল কালাম আজাদের অসহায় জীবনের চিত্র। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এক পায়ে ভর করে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন তিনি। পাশাপাশি একটি অটোরিকশাও ছিল তাঁর। কিন্তু পায়ে ঘা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অস্ত্রোপচার করে তাঁর সেই পা কেটে ফেলতে হয়।

পা হারানোর পর বন্ধ হয়ে যায় তাঁর কাজকর্ম ও স্বাভাবিক চলাফেরা। অন্যের কাছ থেকে মাত্র সাত দিনের জন্য ধার নেওয়া একটি হুইলচেয়ারই হয়ে উঠেছিল তাঁর চলাচলের একমাত্র ভরসা। সাত দিন পর সেটিও ফেরত দিতে হবে—এমন অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি সহায়তার আবেদন জানিয়েছিলেন।

আবুল কালামের অসহায়ত্বের পাশাপাশি প্রতিবেদনে উঠে আসে তাঁর নবম শ্রেণির পড়ুয়া ছেলে সুমনের ভবিষ্যতের অনিশ্চয়তার কথাও। বাবার পা কেটে যাওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে অটোরিকশা চালাতে শুরু করে সুমন। এতে তাঁর পড়াশোনাও বাধাগ্রস্ত হচ্ছিল।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x