ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

কোনো ধরনের চাপ দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কোনো ধরনের চাপ দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না
প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান |সংগৃহীত

হোয়াইক্যং মডেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জাফর আলম বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাফর আলম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি ইতোমধ্যে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন। জাফর আলম বলেন, এলাকার সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি। বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতি মানুষের সমস্যা সমাধানে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জাফর আলম বলেন, নির্বাচনে সুযোগ পেলে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের পাশে থেকে গরিব-দুঃখী ও মেহনতি মানুষের জন্য কাজ করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।” এ সময় জাফর আলম হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের মূল্যবান ভোটই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। জনগণ তাকে যোগ্য মনে করলে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এদিকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে জাফর আলমের প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে নির্বাচনে চূড়ান্ত প্রার্থীতা, প্রতীক ও ভোটের বিষয়টি সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এয়ার ফ্রায়ার পরিষ্কারের সহজ কৌশল

অভিনয়ের পাঠ দেবেন মোশাররফ করিম

বেগম পাড়া নাটকের শুটিং সম্পন্ন

হোয়াইক্যং মডেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জাফর আলম

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, কোনো ধরনের চাপ দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। একই সাথে বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকার ওপর যুক্তরাষ্ট্রের বারবার হামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভি রোববার (১৩ সেপ্টেম্বর) জানায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সামরিক বাহিনীর মধ্যে সরাসরি লড়াই হলে এক কথা। কিন্তু বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকার ওপর কেন হামলা চালানো হচ্ছে?

তিনি বলেন, ‘আমেরিকানরা যদি যোদ্ধা হয়, তাহলে আমাদের বীর সামরিক বাহিনীর মোকাবিলা করুক। বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকার ওপর কেন যুদ্ধ চালানো হচ্ছে?’

পেজেশকিয়ান মৌলিক প্রয়োজনীয় পণ্য পাওয়ার ওপর ওয়াশিংটনের আরোপিত বিধিনিষেধ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তারা যদি মানুষ হয়, তাহলে মানুষকে পানি, খাদ্য ও ওষুধ পাওয়ার সুযোগ থেকে কেন বঞ্চিত করছে?’

শেষে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, চাপ প্রয়োগ করে ইরানকে নতি স্বীকার করানো যাবে না। তাঁর ভাষায়, ‘আমাদের জনগণকে ভয় দেখিয়ে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।’

পেজেশকিয়ানের এসব বক্তব্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক আগ্রাসনের বিভিন্ন ঘটনার প্রসঙ্গে দেয়া। এর মধ্যে গত জুনে এবং চলতি বছরের শুরুর দিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি শাসকগোষ্ঠীর সাথে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধও রয়েছে। এসব যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন, যাঁদের মধ্যে বিপুলসংখ্যক নিরপরাধ বেসামরিক মানুষও রয়েছেন।

এ ছাড়া ওয়াশিংটনের কয়েক দশকের অর্থনৈতিক চাপের নীতির কথাও এতে উঠে এসেছে। খাদ্যসামগ্রী, ওষুধ ও উড়োজাহাজের যন্ত্রাংশের মতো মানুষের জরুরি প্রয়োজনীয় পণ্য ও সরবরাহও ওই চাপের আওতায় পড়েছে।

রক্তপাত, ধ্বংসযজ্ঞ ও অর্থনৈতিক চাপের এই দীর্ঘমেয়াদি প্রচারণার মুখে ইরানের কর্মকর্তারা বরাবরই দেশটির প্রতিরোধক্ষমতা, দৃঢ়তা এবং অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার না করার অবস্থানের কথা বলে আসছেন।

বিষয় : ইরান যুক্তরাষ্ট্র ইরান-ইসরাইল উত্তেজনা হরমুজ প্রণালী

বুড়িগঙ্গা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কোনো ধরনের চাপ দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x