ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

কৃষি ব্যাংকে চুরির চেষ্টার মামলায় নিরাপত্তাকর্মীও গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির চেষ্টার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া যুবক কাউসার আহম্মেদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম ওরফে সাগরের নাম উঠে এসেছে। পরে তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সোহাগী বাজার এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম ওরফে সাগর (২২) উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে। তিনি সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির চেষ্টা করা হয়। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে নিরাপত্তাকর্মী বাঁধন খুলে চিৎকার করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে কাউসার আহম্মেদকে (২৪) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় গত ২২ অক্টোবর ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, কাউসারকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, কৃষি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় গ্রেফতার কাউসার আহম্মেদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ।

বুড়িগঙ্গা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কৃষি ব্যাংকে চুরির চেষ্টার মামলায় নিরাপত্তাকর্মীও গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x