ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

কালিয়াকৈরে জমি দখল, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে জমি দখল, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‎ ‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক-এর যৌথ উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development Training’ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯ টায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি,ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া,সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা,ব্যবসা পরিচালনার কৌশল এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হবে। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক পরিচালক বিটিআই ও জিএম পরিকল্পনা ও গবেষণা ড. মোঃ ফরহাদ আহমেদ। প্রশিক্ষনের কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজিম হোসেন। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর শিক্ষার্থী উদ‍্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক প্রশিক্ষকেরা পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করেছেন,এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও দক্ষতা বিকশিত হবে এবং ভবিষ্যতে তারা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ইনসাফের সমাজ ও উন্নত ইউনিয়ন গড়ার অঙ্গীকারে দুর্গাপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ জাহান সিরাজ

রাণীশংকৈলে ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

সাদুল্লাপুরে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে জমি জবরদখলের চেষ্টা, গাছ কেটে ফেলা, মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ২৭ জুলাই সকালে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা। ২০১০ সালে রেকর্ডভুক্ত মালিকদের ওয়ারিশদের কাছ থেকে বৈধ দলিলের মাধ্যমে ২২ শতাংশ এবং পরবর্তীতে আরেকটি দলিলের মাধ্যমে আরও ২২ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন। তাঁর নামে জমির নামজারি (খারিজ) সম্পন্ন রয়েছে এবং তিনি নিয়মিত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করে আসছেন বলেও জানান।

তিনি আরও অভিযোগ করেন, গত ২৭ জুলাই ভোরে এলাকার কয়েকজন ব্যক্তি, আসিফ দেওয়ানের নির্দেশে, জোরপূর্বক তাঁর জমিতে প্রবেশ করে। এ সময় তারা তাঁর লাগানো প্রায় ৩০০টি গাছ কেটে ফেলে, জমির প্রায় ৫০টি বেড়ার খুঁটি ভেঙে নিয়ে যায় এবং সেখানে থাকা প্রায় ২ হাজার পুরোনো ইট লুট করে। বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর সহযোগীদের গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি জুলহাস, জুলু, মসতু, আজিজুল, সিরাজুল, নাজমুল, জুয়েল, রনি, মিজানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী বিল্লাল হোসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁর সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।

বুড়িগঙ্গা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে জমি দখল, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
কালিয়াকৈরে জমি দখল, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
0:00 0:00
1.0x