ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

কক্সবাজারে অবৈধ পাহাড় কাটার মূলহোতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও ভূমির ক্ষতিসাধনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি খালেক প্রকাশ হালেক মাঝি (৫২)-কে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ সকাল ৭টা ৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিকাশ বিল্ডিং সংলগ্ন আলতাছের বাড়ির পেছনে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও ভূমির ব্যাপক ক্ষতিসাধনের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় খালেক প্রকাশ হালেক মাঝিকে প্রধান আসামি করা হয়।

এরপর কক্সবাজার সদর মডেল থানা পুলিশের আভিযানিক দল অভিযান চালিয়ে ৪ আগস্ট ২০২৬ রাত ৮টা ৫ মিনিটে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত খালেক প্রকাশ হালেক মাঝি (৫২) কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মৃত মীর কাশেমের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ১২(১এ)(ক) ধারায় এবং অপরটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অবৈধ পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং সরকারি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কক্সবাজারে অবৈধ পাহাড় কাটার মূলহোতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x